ভালো কি বা খারাপ হোক
তাতেই সবার পড়ে চোখ।
দিনে একটি সুযোগ নাও
যেথায় খুশি সেথায় যাও।
দুটোর বেশি সেলফি নয়
একটি হলে ভালো হয়।
কিন্তু যারা সেলফিটিস
অনেক কিছুই করছে মিস।
সেলফি তোলার পড়ে ধুম।
নেইকো যেন চোখে ঘুম।
জমে না যে গল্প আর
চলছে বেড়ে কাজও তার।
যখন তখন ব্যস্ত সেই
আগের মতো মজা নেই।
এমন করে নেয় সে ভাব
সেলফি তোলে বড় সাব।
তাই তো বলি য্বুক ভাই
আগের মতো হাসতে চাই।
ভগ্নিদেরও বলি আজ
বাকি আছে অনেক কাজ।
