ঘরে আমার মিষ্টি বউ
কোথায় এমন ফুলের মৌ?
হাতে যেন জাদু তার
গুণের কথা বারে বার।

রাঁধলে জিভে আসে জল
দাওয়াত দিলে কোলাহল
মজার রান্না দেখে যাও
উদরপূর্তি খেয়ে নাও।

গিন্নি আমার বাঁধে চুল
রাঁধলে খেতে হুলস্থূল
তরকারিতে অনেক স্বাদ
জানাই তারে ধন্যবাদ।

গয়না শাড়ি যদি চায়
কিনে দেবো দামি হায়!
গিন্নি আমার পেলে টের
সাশ্রয় হবে টাকা ঢের।

ভয়ে ভয়ে পাশে রই
একটা কথা তারে কই
এক পেঁয়াজের বেশি নয়
অর্ধেক হলে ভালো হয়।