শালা আমায় মফিজ বলো
আমি তোমার দুলাভাই
শ্বশুর মশাই মাঘের শীতে
শিমুল গাছের তুলা চাই
ও শাশুড়ি কথা শোনেন
একটি গ্যাসের চুলা চাই।
শালী আমায় মফিজ বলো
পার্কে তোমায় নিয়ে যাই
বসলে খেতে শ্বশুরবাড়ি
তোমার মুখে দিয়ে খাই
প্রেম যে আমার ভাইয়ের সাথে
কবে বলো বিয়ে খাই?
পরকে তুমি মফিজ বলো
হাঁড়ির খবর ভাবো নাই
ভাইরা মফিজ তারে নিয়ে
শ্বশুরবাড়ি যাবো তাই
এখন তারে মফিজ বলো
আনন্দ খুব পাবো তাই।
ও শাশুড়ি শ্বশুর মশাই
আপনার মেয়ের শাড়ি চাই
গিন্নী আমায় মফিজ বলে
করছি হজম ঝাড়িটাই
আসল মফিজ ক’জন জানে
কোথায় যে তার বাড়িটাই।
