বউয়ের কথায় চান্দি জ্বলে
ঘোরে আমার মাথাখান
কেমন করে ঠেকাই ঘোরা
বলতে পারেন চাচাজান?
তোমার চাচিও ঘোরায় মাথা
সকাল দুপুর রাতপানে
আমি বাবা জানি নাকো
ওষুধ পাবে কোনখানে!
চাচার কথা শোনার পরে
মনটা আরো খারাপ হয়
চাচীও দেখি বউয়ের মতো
চাচার জীবন করছে ক্ষয়।
কোথায় গেলে বলতে পারেন
থামবে মাথা ঠিক ঘোরা
বন্ধুসকল কোথায় গেলি
জানলে উপায় বল তোরা!
