ইচ্ছে করে অফিস যাব
ইচ্ছেমতো সময়ে
ইচ্ছে এমন পূরণ হওয়ার
আছে কোনো কম ওয়ে?

ইচ্ছে ছিল কাজ না করেই
বেতন যদি পাওয়া যায়
ইচ্ছেমতো অফিসেতে
আসা এবং যাওয়া যায়।

ইচ্ছে করে বস আমাকে
রাখুক খেয়াল যতনে
কারণ প্রবাদ আছে জানি
রতন চেনে রতনে।

ইচ্ছে প্রকাশ করলে এসব
রাখবে আমায় কি বসে?
চাকরি যাবে তাই বলিনি
ইচ্ছাপূরণ দিবসে!