বাংলা হলো স্বাধীন যে আজ
অনেক কষ্টে অর্জিত
লাখো শহীদের ত্যাগে সেই
বিজয় হলো রচিত।
মায়ের খোকা সেই যে গেল
ফিরলো না যে আর,
তার জন্য দুঃখিনী মা
চোখ মোছে বারবার।
বাংলা আজ বিজয় হলো
শহীদের অবদান
তারাই দেশের গৌরব আর
গর্বিত সন্তান।
সোনার বাংলায় আজ উড়ছে
বিজয়ের পতাকা,
অনেক প্রাণের বিনিময়ে
একটি চিত্র আঁকা।
বিজয় মানে স্বাধীনতা
মুক্ত হলো দেশ,
নামটি যে তার অতি মধুর
সোনার বাংলাদেশ।
