আম্মা বলেন পড়রে সোনা
আব্বা বলেন মন দে
কী আর বলি তাই ঘেঁষি না
এই কবিদের গন্ধে।
কান নিয়েছে কখন জানি
খুঁজে বেড়াই চিলকে
আমার পথে আমি চলি
সাড়া জাগাই দিলকে।
ধার ধারি না কারো কথার
সঠিক বলি ভুলটাই
নিজেই নিজের গুরু সাজি
কথার পকেট উল্টাই।
তিলকে আমি তাল বানাবো
জাম বানাবো আমকে
গিনিস বুকে চাই লেখাতে
আমার প্রিয় নামকে।
তোমরা না হয় স্বপ্ন দেখো
কবি হওয়ার জন্য
আমি না হয় পদক নেবো
তাতেই হবো ধন্য।
