বিয়ের আগে ভালো ছিলাম
কে বিয়ের গান গাইল?
ফাঁইসা গেছি ঘটক বাবু
মাথায় পানি ঢাইল।

ফুল ফুটেছে চারাগাছে
রঙ-বেরঙের কাপড় আছে
বায়না তবু আমার কাছে
চাওয়ার বেশি চাইল,
বউ বোঝে না সরাসরি
ভাঙা ঘরে চাঁদের পরী
হেসে হেসে পূরণ করি
নরম স্বামী পাইল।

রাখলে কথা বেজায় খুশি
এত্ত খুশি কোথায় পুষি
নইলে নাকে মারে ঘুষি
নতুন বছর আইল,
মাসের বেতন তারই হাতে
এ সংসারের খাতে খাতে
ঘ্যানর ঘ্যানর দিনে রাতে
গিন্নি মাথা খাইল।