নতুনের হাতছানি
করলেও টানাটানি
কেউ আসে কেউ আসে নাকোÑ
অতীতকে ধরে রেখে
শুধু শুধু পিছু ডেকে
রসাতলে কেনো পড়ে থাকো?
ব্যর্থতা ফেলে এসে
প্রাণখুলে হেসে হেসে
দূর করে ফেলো সব বাধাÑ
ভয় আর ভীতি নিয়ে
হাসিখুশি চাপা দিয়ে
কেন সেজে বসে থাক গাধা?
এসো আজ হাসিমুখে
সকলে মনের সুখে
নতুনের সাথে দিই তালÑ
নতুন বছর তবে
জয়ের সোপান হবে
থাকবে সে ভালো চিরকাল।
