একটা গুজব ছড়ায়
হাতির শরীর নড়ায়
পিঁপড়ে ভীষণ চালাক
সহজে নয় হালাক।

একটা গুজব ফিনিশ
আবার নতুন জিনিস
ঘুমাই নকশিকাঁথায়
বালিশ ছাড়া মাথায়।

একটা গুজব নাচায়
শুকের পাখি খাঁচায়
কত্ত রকম খেয়াল
ভাঙে না তো দেয়াল।

একটা গুজব হাজার
ফেবু পাড়ায় বাজার
যেমন খুশি তেমন
আমরা সাজি কেমন!

যে করে না চ্যাট
সেও বকে ভ্যাট
বিড়াল বুঝি র্যাট
ইঁদুর যেন ক্যাট।