রাত দুপুরে হঠাৎ জাগিয়া
কহিল যে বউ সখা
প্রশ্ন করিব একটা তোমাকে
করিবে না বকাঝকা।
মুচকি হাসিয়া কহিলেন স্বামী
করিতে পারিবে সখি
আমি কি এতটা খারাপ শুধু যে
করিব বকাবকি।
বলিবে আমাকে আজিকে তুমি
কতটা যে ভালোবাসো
প্রশ্ন শুনিয়া জবাব না দিয়া
শুধু শুধু কেন হাসো।
হাসির ছলেতে কহিলেন স্বামী
মেকআপের মতো হবে
উত্তরে বউ খুশি না হইয়া-
জ্ঞান হারিয়েছে সবে।
