সবাই বলে মনকে জাগাও
প্রতিভাকে কাজে লাগাও
আর হলো না বিকাশ,
বোতাম ছেঁড়া আস্ত জামার
হুমড়ি খেলো ইচ্ছে আমার
সহজ হিসাব-নিকাশ।
অচল পয়সা জীবন আমার
নিজের মাথায় কিলাই?
কোন পৃথিবীর কাছে গিয়ে
সহজ হিসাব মিলাই?
কোন বা পথের একলা পথিক
রাস্তা খুঁজি আমি সঠিক
চলব আমি সোজায়,
আবার উড়াই ফানুস
আমরা সবাই আস্ত মানুষ
কেবা কাকে বোঝায়?
