বইয়ের হাসি বইয়ের খুশি,
এলো বইয়ের মেলা-
সারাটি মাসজুড়ে চলবে,
হরেক বইয়ের খেলা।
চলছে এখন বইয়ের মেলা,
সারাটি দেশ জুড়ে-
সবার মনে আনন্দ তাই,
দেখছে ঘুরে ঘুরে।
হরেক বইয়ের গন্ধে মিশে,
চলছে বইয়ের মেলা-
বইপ্রেমীরা বইয়ের খোঁজে,
ব্যস্ত সারাবেলা।
সবার প্রিয় বইয়ের মেলা,
নতুন বইয়ের ঘ্রাণ -
খুঁজে যে যার পছন্দের বই,
আনন্দে গায় গান।