ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ তিনজন পুরুষের এবং অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢামেক হাসপাতালে ২ থেকে শুরু করা করোনা ইউনিটে আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৮২৮ জন মারা গেছেন। এদের মধ্যে ১৯৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন শুক্রবারে বিকালে এই মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে আরো ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ করোনা পজিটিভে মারা যান। আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘন্টাই খোলা রয়েছে।
তিনি বলেন, করোনা রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে-কমছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশ করোনা বিধিমোতাবেক তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।



