জার্মানি থেকে আগামীকাল শনিবার ৭ লাখ ৯০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কাতার এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট টিকার ডোজ নিয়ে শনিবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানবন্দরে টিকা গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।
সূত্র : ইউএনবি






