দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে গোয়াইনঘাটে পৌঁছেছেন সরকারের শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গুরুকচি উচ্চবিদ্যালয়ের চতুর্থ তলা একাডেমিক ভবনের এবং পুকাশ স্কুল অ্যান্ড কলেজের এক তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ছাড়াও তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ও স্মার্ট আইটি ল্যাবের উদ্বোধন করবেন। এছাড়া মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করবেন। গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা।
পুকাশ স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
