ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করা হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাঁচলী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ের সাথে সাঈমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সাঈম এবারের এইচএসসি পরীা দিয়েছেন বলে জানা গেছে। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।