মূল নিরাপত্তা পরিস্থিতির কোনো সুরাহা না হওয়ায় পূর্ণাঙ্গ পুনর্গঠন কার্যক্রমও থমকে আছে। এরই মধ্যে দণি গাজার খান ইউনিস শহরে গতকাল একটি যান ল্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হন। স্থানীয় চিকিৎসাকর্মীরা নিশ্চিত করেছেন, নিহত দুজন হলেন ওসামা আবু খাতের এবং মোহাম্মদ আবু এলওয়ান। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ওই ড্রোন হামলার মূল নিশানা ছিলেন হামাসের এক শীর্ষস্থানীয় অর্থবিষয়ক কর্মকর্তা, যিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাজার মধ্যবর্তী দেইর এল-বালাহ এলাকায় অন্য একটি গাড়িতে হামলা চালিয়ে অন্তত দুজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। প্রায় একই সময়ে গাজা নগরীতে পৃথক আরো এক হামলায় একজনের মৃত্যু ঘটেছে। গাজা নগরী থেকে আল-জাজিরার প্রতিনিধি ইব্রাহিম আল খলিলি জানান, অব্যাহত এসব সামরিক অভিযানের পর সেখানকার সার্বিক পরিস্থিতি ক্রমেই আরো আশঙ্কাজনক ও সঙ্কটময় হয়ে উঠছে।