রয়টার্স

ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর সার্বিক পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চলতি বছরের শেষ নাগাদ পোল্যান্ডে নতুন একটি স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত আসতে পারে। পোল্যান্ডের উপ প্রতিরামন্ত্রী মাগদালেনা সোবকোভিয়াক-চারনেকা এই আশাবাদ ব্যক্ত করেছেন। গত পরশু ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে আলাপকালে সোবকোভিয়াক-চারনেকা জানান, মার্কিন পর্যালোচনার এই কাজ আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে এবং আমরা বিষয়টি বারবার পুনর্ব্যক্ত করছি।’ বকোভিয়াক-চারনেকা নির্দিষ্ট কোনো জায়গার নাম উল্লেখ না করে জানান, প্রস্তাবিত এই ঘাঁটির জন্য পোল্যান্ড সম্ভাব্য কিছু স্থানের একটি সংপ্তি তালিকা তৈরি করেছে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোকির আন্তর্জাতিক নীতি ব্যুরোর প্রধান মার্সিন প্রজাইডাকজ বলেন, ট্রাম্পের অনুমোদনের অপোয় থাকা এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যায়ে ইতোমধ্যে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানান, সেই প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিতে পরবর্তী সময়ে পোলিশ প্রতিরা কর্মকর্তারা কাজ করবেন।