আলজাজিরা

অস্ট্রেলিয়ার সরকারি একটি ওয়েবসাইটের নিরাপত্তা বলয় ভেঙে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত সংবেদনশীল তথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই এজেন্ট’ প্রবেশ করার একটি গুরুতর ঘটনা ঘটেছে। ক্যানবেরায় তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অবাধ ব্যবহার রোধে আন্তর্জাতিক জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর আহ্বানে সই করার একদিনের মাথায় তিনি এই আশঙ্কাজনক তথ্য সামনে আনলেন। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত মঙ্গলবার নিউ ইয়র্কে ‘অগ্রসর কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ওপর নিয়ন্ত্রণের আহ্বান’ শীর্ষক একটি যৌথ বিবৃতিতে সই করেছিলেন অ্যালবানিজ। কানাডা, স্পেন ও জার্মানিসহ বিশ্ব অর্থনীতির মোট ২২টি দেশের প্রতিনিধিরা ওই ঐতিহাসিক সনদে সম্মতি প্রকাশ করেন। 
বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানান, বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইর তৈরি একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট গত জুন মাসে সরকারি ‘মেডিকেয়ার’ পোর্টালে অনুপ্রবেশ করে। ওই অনলাইন পোর্টালে সংরতি সাধারণ ও সংরতিÑ উভয় ধরনের ডাটাবেইজেই এজেন্টটি প্রবেশ করতে সম হয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় এবং প্রযুক্তি খাতের জবাবদিহিতা বাড়াতে অস্ট্রেলিয়ার লেবার সরকার ইতোমধ্যে কড়া পদপে নেয়া শুরু করেছে।