এপি

আমেরিকার অভিবাসন বিধির অনিয়ম থামাতে এবং সন্তান জন্মদানের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বা ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিদেশী কোনো নাগরিককে যুক্তরাষ্ট্রের বিদ্যমান ভিসা ব্যবস্থার অপব্যবহার করতে দেয়া হবে না। একই সাথে এই প্রক্রিয়ার সাথে জড়িত কিংবা সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে ওঠা একশ্রেণীর বিদেশী বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক কেবল মুনাফা অর্জনের উদ্দেশ্যে মার্কিন নাগরিকত্ব বিক্রি করার পাঁয়তারা করছে, যা অভিবাসনব্যবস্থার সরাসরি অপব্যবহার।
অভিযোগ করা হয়েছে, চক্রগুলো ভিসা আবেদনের সময় মিথ্যা তথ্য প্রদানের পরামর্শ বা প্রলোভন দিয়ে থাকে। সন্তান জন্মদানের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিতের বিনিময়ে তারা একেকটি পরিবারের কাছ থেকে ১০ হাজার ডলার পর্যন্ত হাতিয়ে নেয়। পরিস্থিতি মোকাবেলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৩)(সি) ধারার আওতায় নতুন একটি কঠোর ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছেন। এই নীতির মূল ল্য হলো, যারা জেনেশুনে কিংবা প্রত্য ও পরোভাবে বাণিজ্যিক বার্থ ট্যুরিজমের সাথে জড়িত বা অতীতে জড়িত ছিলেন, তাদের মার্কিন প্রবেশাধিকার রুদ্ধ করা।