রয়টার্স
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্ব। সংগঠনটির শীর্ষ নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পদ না ছাড়লে ভারতজুড়ে ব্যাপক বিােভ কর্মসূচি শুরু করা হবে।
এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী সংগঠনের নেতারা এই কঠোর আলটিমেটাম প্রদান করেন। এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক চাঞ্চল্যকর খবরে ভারতের নির্বাচন কমিশনের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে তীব্র অভ্যন্তরীণ মতভেদের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই খবরে উল্লেখ করা হয়, বিগত ১০ মাসে সংস্থাটির দুই নির্বাচন কমিশনার বিভিন্ন সিদ্ধান্ত ও পদ্ধতিগত পদপে নিয়ে অন্তত ১৪ বার আনুষ্ঠানিক প্রশ্ন ও উদ্বেগ প্রকাশ করেন। বিরোধের প্রধান ত্রেটি ছিল গত বছর চালু হওয়া ভোটার তালিকা হালনাগাদ করার বিশেষ প্রক্রিয়া। ওই কার্যক্রমে গৃহীত বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে অপরাপর দুই কমিশনারের প্রত্য মতপার্থক্য তৈরি হয়। তবে নির্বাচন কমিশন এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে যে, প্রাতিষ্ঠানিক প্রাত্যহিক কার্যক্রমে এমন ভিন্নমত থাকা অস্বাভাবিক কিছু নয়। কমিশন থেকে আরো দাবি করা হয়, সংস্থার সব ধরনের নীতিনির্ধারণী কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ আইনি বিধিবিধান অনুসরণ করেই সম্পন্ন করা হচ্ছে।
