এএফপি
ইউরোপীয় দেশগুলোর জোরালো আপত্তি উপো করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আগামী ডিসেম্বরে মিয়ামিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কূটনীতির মূলধারায় মস্কোকে আবার যুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদপে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে দ্বিপীয় বৈঠক শেষে রুবিও সাংবাদিকদের জানান, কেবল মার্কিন প্রেসিডেন্টের সাথে একান্তে কথা বলা নয়, বরং বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপীয় সংলাপে বসার এক অনন্য সুযোগ তৈরি করবে এই সফর। ওয়াশিংটনের আশা, রুশ প্রেসিডেন্ট এই আমন্ত্রণ ইতিবাচকভাবে গ্রহণ করবেন। তবে এই আমন্ত্রণে সাড়া দিয়ে পুতিন সম্মেলনে সরাসরি যোগ দেবেন কি না, সে বিষয়ে ক্রেমলিন বা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তিনি সম্মত হলে এটি হবে ২০১৯ সালের পর জি২০ শীর্ষ সম্মেলনে তার প্রথম সরাসরি উপস্থিতি এবং ট্রাম্প আবার মতায় আসার পর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।
এদিকে পাঁচ বছরে গড়ানো ইউক্রেন সঙ্ঘাত থামার কোনো বড় লণ দেখা যাচ্ছে না। গত পরশু বুধবার কিয়েভে রুশ সামরিক বাহিনীর চালানো ড্রোন হামলায় অন্তত দু’জন প্রাণ হারিয়েছেন এবং শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিকাঠামো তিগ্রস্ত হয়েছে।
