ইসলামী ঐক্য আন্দোলনের সাবেক নেতা ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ এনামুল হক আজাদের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। গতকাল এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান শোক প্রকাশ করেন।
বিবৃতিতে শীর্ষ দুই নেতা মরহুমের দ্বীনি ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করে বলেন, ড. এনামুল হক আজাদ ইসলাম ও দ্বীনের খেদমতে নিবেদিত ছিলেন। তার মতো একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান সাংগঠনিক অভিভাবককে হারিয়ে সংগঠন তথা সমগ্র ইসলামী সমাজ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। একই সাথে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রফেসর ড. মুহাম্মাদ এনামুল হক আজাদ গত রোববার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান। দুই দফা নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি ফেনী ছাগলনাইয়ায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।