ঢাকার বেইলি রোডের আগুনে আওয়ামী লীগের এমপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের মৃত্যু হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত অ্যাডভোকেট শামীম কুলাউড়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

তার এক সহপাঠী গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের মাত্র পাঁচ মিনিট আগে কপি খেতে তিনি বেইলি রোডের রেষ্টুরেন্টে গিয়েছিলেন।