ঢাকা সফররত ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী আনিস মাত্তা গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পূনর্ব্যক্ত করে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সহযোগিতা, শিক্ষা ও প্রশিক্ষণ, কনস্যুলার সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেন।
উপপররাষ্ট্র মন্ত্রী মাত্তাকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর এবং শক্তিশালী করার জন্য পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ায় বাংলাদেশী নাগরিকদের জন্য ঠরংধ-ড়হ-অৎৎরাধষ পুনরায় চালু করা, বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণ ঔষধজাত পণ্য আমদানি করা, ইন্দোনেশিয়ার বিভিন্ন পণ্যের পরিবেশ বান্ধব প্যকেজিংয়ের জন্য জি-টু-জি এর ভিত্তিতে বাংলাদেশ থেকে পাটের ব্যাগ ক্রয় করা, বাংলাদেশী আলুর জন্য ইন্দোনেশিয়ার বাজার উন্মুক্ত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা। এ পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের পক্ষ হতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কবির দুই দেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক ইন্দোনেশিয়ার কাছে হস্তান্তর করেন।
ইন্দোনেশিয়াকে বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের বাজার উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুই দেশের মধ্যে এতদসংক্রান্ত সহযোগিতা আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ককে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।





