ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে মাছ ধরতে নিশেধ করায় পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের মৃত ছোবান এর ছেলে রুবেল মিয়ার মাছ চাষ কৃত একটি পুকুরে ২৩ মে বুধবার মধ্যরাতে পাশের কুমড়াশাসন গ্রামের সোলায়মানের ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও ঘটড়াপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে রানা মিয়া (২৩) কুচ দিয়ে টর্চলাইটের আলোতে মাছ শিকার করতে থাকে। এমন সময় মাছ ধরতে তাদের বাধা দিলে তাদের আক্রমনে একজন আহত হয়। এদিকে রাতের আধাঁরে দুবৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে দেশী জাতের প্রায় ৩লক্ষা টাকার মাছ মারা যায়।
ঈশ্বরগঞ্জে পুকুরের মাছ নিধনের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে মাছ ধরতে নিশেধ করায় পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের...











