কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শাহালম ব্যাপারীহাট বাজারে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাউসেরহাট গ্রামের মরহুম ফকর উদ্দিনের সন্তান ইজিবাইকচালক শাহালম আলী (৪০)।
স্বজন ও এলাকাবাসী জানান, ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরতর আহত অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট জনিত কারণে শাহালম নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর আমাদের কেউ অবগত করেননি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
