লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আমির হোসেন চেয়ারম্যানের পুরনো বাড়ির পাঁচটি বসতঘর আগুন লেগে পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত লোকজন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।