চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বোরো মৌসুম শুরুর আগেই অহরহ গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে বোরো ধান আবাদ নিয়ে কৃষকরা চরম হতাশায় ভুগছেন। বোরো ধান চাষের জন্য কৃষক ধান রোপণের জন্য পানি দেয়ার প্রস্তুতি শুরু করেন। কিন্তু ৮ জানুয়ারি দিবাগত রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর আলমের গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য এক লাখ ৮০ টাকা।
এ দিকে ভোলাহাট পল্লীবিদ্যুৎ জোন সূত্রে জানা গেছে, উপজেলায় মে-২৩ থেকে এখন পযন্ত ১৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ দিকে বিএমডিএ ভোলাহাট জোন সূত্র জানায়, কয়েক দিনের মধ্যে ৯১ ও ৯৬ গভীর নলকূপের পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
এ ব্যাপারে ট্রান্সফরমার চুরি হওয়া গভীর নলকূপের মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আর্থিক কারণে এ বছর ট্রান্সফরমার ক্রয় করা সম্ভব হবে না। ফলে বোরো চাষ থেকে কৃষক বঞ্চিত হবে।
এ ব্যাপারে ভোলাহাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, আমরা থানায় এফআইআর করেছি। তবে আইশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ালে চুরি রোধ কমবে। ফলে কৃষক নির্বিঘেœ ধান চাষ করতে পারবেন।
ভোলাহাটে একের পর এক ট্রান্সফরমার চুরি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বোরো মৌসুম শুরুর আগেই অহরহ গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে বোরো ধান আবাদ নিয়ে কৃষকরা চরম হতাশায় ভুগছেন। বোরো ধান চাষের...
