সীতাকুণ্ড প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ নির্বাচন গত মঙ্গলবার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
এতে দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাইয়ুম চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এ ছাড়া সহভাপতি পদে খায়রুল ইসলাম (জাতীয় অর্থনীতি), সহ-সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক (মানবজমিন), অর্থ সম্পাদক পদে সবুজ শর্মা শাকিল (আজকের পত্রিকা), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ সালাউদ্দিন (যায়যায়দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় চৌধুরী (আলোকিত সকাল), দপ্তর ও সমাজকল্যাণ পদে আবুল খায়ের (সংবাদ সারাবেলা) নির্বাচিত হন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন সৌমিত্র চক্রবর্তী (কালের কণ্ঠ/পূর্বকোণ) ও লিটন কুমার চৌধুরী (আজাদী)।
