রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে গফরগাঁও পৌর শাখা জামায়াত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও পৌর শাখা জামায়াতের দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর গফরগাঁও পৌর শাখা সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীমের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে জামায়াত পদপ্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল। এছাড়া বক্তব্য রাখেন রফিকুল আলম বিএসসি, মাওলানা আশরাফুল ইসলাম, মো: একলাস উদ্দিন, মোফাজ্জল আনসারী, মাহমুদুল হাসান, তানভীর আহমেদ খলিলসহ অন্যরা।
পরে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে নিহতদের রুহের শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একইসাথে তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন জামায়াতের নেতৃবৃন্দ।



