সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।
এ সময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু, সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগরসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি গোষ্ঠী দেশের বৃহত্তম দল বিএনপির জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে। একইসাথে এর দায় বিএনপি ও সহযোগী সংগঠনের উপর চাপানোর চেষ্টা করছে। বিএনপি দেশ ও জনগণের কল্যাণে সবসময় কাজ করছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি (বীর উত্তম) এ দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির প্রতিটি কর্মী দেশমাতৃকার স্বার্থে কাজ করে।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তারা।















