জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই ফলাফল জানার জন্য মোবাইলের এসএমএসে (nu<space>atmp<space>roll no) টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
জানা গেছে, একই দিন বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) মেধা তালিকা পাওয়া যাবে।



