ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ছাত্রদলের আসন্ন কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মু‘তাসিম বিল্লাহ, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, রাজু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাণিজ্য অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে।



