দেশের বাইরের নয়টি কেন্দ্রে অংশ নেয়া এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত বছর বিদেশের কেন্দ্রে ৯৪ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করছিল। সেই হিসেবে এবার বিদেশ কেন্দ্রে পাসের হার বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ পয়েন্ট।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন।

এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স কেন্দ্রে ৪১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৯৮ জন পাস করেছে।

প্রবাসের নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।