ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নতুন কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মহাসচিব হয়েছেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

সোমবার বিকেলে ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ১৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। কমিটির তালিকা প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।

কমিটির ব্যাপারে নতুন সভাপতি ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন এটি। এর প্রধান পৃষ্ঠপোষক জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কমিটির অনুমোদন দিয়েছেন। সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আমাদের সংগঠনের কাজে অগ্রগতি আনা যায় সে ব্যাপারে কাজ করব আমি। দেশের শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য আমরা এই সংগঠনের মাধ্যমে কাজ করবো ইনশাআল্লাহ।

-প্রেস বিজ্ঞপ্তি