সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছেন।

সোমবার দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সর্ব সম্মতিক্রমে গঠন করা হয়। এই কমিটিতে নুরুল ইসলাম নাহিদ এমপিকে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

সাবেক এই শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষামন্ত্রণালয়ের টানা ১০ বছর সফল শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে দেশের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসেন।

এদিকে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সাংবাদিক আব্দুল আহাদ, সপ্তাহিক সকালের দিগন্ত প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক, আর্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের দফতরর সম্পাদক নাজিমুল হক লস্কর।