পুলিশের সাময়িক বরখাস্ত আলোচিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে এখনি কাস্টডিতে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ বিকেল পৌনে ৪টার দিকে এ নির্দেশ দেন।

শুনানিতে আদালত বলেছেন, তিনি পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন।

এর আগে, বেলা ৩টায় ডিআইজি মিজান জামিন নিতে আদালতে আসেন।

আদালতে ডিআইজি মিজানের পক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।