স্টক মার্কেটে নন-লিস্টেড ও লিস্টেড কোম্পানির করহার কমানো হয়েছে প্রস্তাবিত বাজেটে। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ২০০৯-২০১০ অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্তি আয়ের সীমা ছিল ১.৬৫ হাজার টাকা, যা ক্রমান্বয়ে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। নারী করদাতা, সিনিয়র, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্তি এই সীমা আরো বেশি।

আরো পড়ুন দাম কমছে গৃহস্থালিকাজে ব্যবহৃত পণ্যের

যেসব পণ্যের দাম বাড়বে

তিনি বলেন, ২০০৯-২০১০ অর্থ বছরে স্টক মার্কেটে নন-লিস্টেড কোম্পানির করহার ছিল ৩৭ দশমিদক ৫ শতাংশ যা ক্রমান্বয়ে কমিয়ে ৩২ দশমিক ৫ শতাংশে আনা হয়েছে। স্টক মার্কেটে লিস্টেড কোম্পানি এবং ব্যাংক, বীমা আর্থিক প্রতিষ্ঠান করহার ২৭ দশমিক ৫ শতাংশ ও ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ ও ৩৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাত হলো ২৩ শতাংশ।

মুস্তফা কামাল বলেন, গত ২০২০ সালের করপোরেট কর ছিল ৩৫ শতাংশ ৩২ দশমিক ৫০ শতাংশ। ২০২১-২০২০ সালের বাজেটে এ করপোরেট স্টক মার্কেটে নন-লিস্টেড কোম্পানির কর কমিয়ে ৩২ দশমিক ৫০ শতাংশ ৩০ শতাংশ করার প্রস্তাব করছি।

এ ছাড়া লিস্টেড কোম্পানির জন্য ২৫ শতাংশ থেকে ২২ দশমিক ৫ শতাংশ করা প্রস্তাব হয়েছে। এক ব্যক্তি কোম্পানির নন-লিস্টেড করহার ৩২ দশমিক ৫ শতাংশ ছিলো, যা ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী।