মানুষের গোশত খেলে নাকি তার মাথার রোগ সারবে। এ ধারণা থেকে মানুষ খুন করে খাওয়া শুরু করেছিল ওই অপরাধী। হত্যা করেছে বছর সত্তরের এক বৃদ্ধকে। মানুষের গোশত খাওয়ার অভিযোগে সম্প্রতি জেমস ডেভিড রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইদাহোর
মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সত্তর বছর বয়সী ডেভিড ফ্ল্যাগেট নামে এক ব্যক্তি হঠাৎই নিখোঁজ হয়ে যান। তদন্তে নেমে পুলিশ রাসেলের বাড়ির বাইরে একটি গাড়ি থেকে ডেভিডের লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় ডেভিডের হাত পিছমোড়া করে ডাকটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল। তার শরীরের বেশ কিছু অংশ খেয়ে ফেলেছিলেন জেমস ডেভিড রাসেল। ডেইলি বিস্ট পত্রিকার প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, রাসেলের প্রতি সন্দেহ হওয়ায় তার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে রক্তমাখা ছুরি, বেশ কয়েকটি পাত্র উদ্ধার হয়েছে। রাসেল আরো কাউকে খুন করে খেয়ে ফেলেছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন পুলিশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা






