সম্পর্ক ঘনিষ্ঠ করতে সিরিয়া সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ। মঙ্গলবার সিরিয়া সফরের সময় তিনি দেশটির রাজধানী দামেস্কে পৌঁছেন। ২০১১ সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো কোনো উপসাগরীয় দেশের নেতা সিরিয়া সফর করলেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদের এ সফরের বিষয়ে আরব বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া জর্ডানের আল-মামলাকা, ওয়াতান সংবাদপত্র ও সংযুক্ত আরব আমিরাতের আল-আইন টিভি চ্যানেল বলেছে, সিরিয়ার বর্তমান সরকারের সাথে সম্পর্ক ঘনিষ্ট করতেই এ সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন আমিরাতি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ।

বিভিন্ন অপ্রকাশিত সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ সিরিয়া সফরে গেছেন দেশটির বর্তমান সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনা করার জন্য।

২০১১ সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এ উচ্চ পর্যায়ের আমিরাতি প্রতিনিধি দল ওই দেশে গেছেন।

সূত্র : ইয়েনি শাফাক