উত্তর সিরিয়ায় গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সিরিয়ার আজাজ শহরে ওই গাড়িবোমা হামলায় এক ব্যক্তি আহত হন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
প্রাথমিক তথ্যানুসারে, উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা এ শহরে ওই গাড়িবোমা বিস্ফোরণের ফলে বিভিন্ন সম্পদ ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। এছাড়া স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই গাড়িবোমা হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।
এ অঞ্চলের নিরাপত্তাবাহিনী এ গাড়িবোমা হামলার তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ওয়াইপিজি অথবা পিকেকে নামের উগ্রবাদী সংগঠন এ হামলা পরিচালনা করেছে।
সূত্র : ইয়েনি শাফাক






