ছোট্ট বন্ধুরা,
বাংলাদেশের একটি বুনো ফলের নাম বলতে পারবে? নিশ্চয়ই পারবে। কাউফল। গ্রামের বন্ধুরা হয়তো এটি দেখে থাকবে। বাংলাদেশের বিভিন্ন এলাকার জঙ্গলে এ ফল জন্মে। এটি কি আমাদের দেশে চাষ করা হয়? না।
কাউফলের গাছ কেমন? বেশ লম্বা, চিরসবুজ গাছ। এ গাছ থেকে ডালপালা ঝুলে থাকে নিচের দিকে। ডালপালায় ঝুলতে থাকা কাউফল দেখতে বেশ লাগে। একটি গাছে ধরে অনেক ফল। তোমরা কি কাউফল খেয়েছ? কেউ কেউ হয়তো খেয়ে থাকবে। এবার ছবি দেখো এবং মজা করো।