(গত দিনের পর)

সিন্দাবাদ কুলি কুণ্ঠিত কণ্ঠে বলে, তা আসবো। কিন্তু এই মোহরগুলো কি জন্যে?
- তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি দিচ্ছি তোমাকে, নাও। ইনাম ফিরিয়ে দিতে নেই।
সিন্দাবাদ কুলি বলে, ‘আপনার ইনাম আমি মাথা পেতে নিলাম। কাল সকালে আবার আসবো।
আপনার সাহচর্য বড়ই প্রশান্তির। আল্লাহ আপনার মঙ্গল করুন।
রাত্রির অন্ধকার কাটছে। শাহরাজাদ গল্প বলা থামিয়ে চুপ করে রইলেন।
(শেষ)