ছোট্ট বন্ধুরা,
সাধারণত কাঠ বা তক্তা দিয়ে তাক তৈরি করা হয়। বর্তমানে প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম, বাঁশ, বেত ইত্যাদি দিয়েও তাক তৈরি করতে দেখা যায়। এমনকি মাটির তাকও তৈরি করা হয়। পাহাড়ি এলাকার মাটির ঘরের দেয়ালে মাটির তাক তৈরি করা হয়। সাধারণত শোবার ঘরে এ তাক বানানো হয়। ভাওয়াল ও মধুপুরগড়ের অনেক মাটির ঘরে সুন্দর মাটির তাক রয়েছে।
এবার তাকের ছবি দেখো এবং মজা করো।