(গত দিনের পর)

আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেভাবেই বসে রইলাম সারারাত। পরদিন সকাল অবধি সে ঘুমিয়েই কাটালো। ঘুম ভাঙ্গামাত্র কোনো দিকে ভ্রƒক্ষেপ না করে সে যে পথে নেমে এসেছিল, সেই পথে সিঁড়ি বেয়ে আবার ওপরে দোতলায় উঠে গেল সে। আমাদের অবস্থা তখন অবর্ণনীয়। বেঁচে আছি কি নেই, সে বোধটুকুও হারিয়ে ফেলেছি আমরা।
যখন বুঝলাম দৈত্যটা সত্যিই চলে গেছে, আমরা হাঁউমাউ করে কেঁদে ওঠি। এর চেয়ে গহীন সমুদ্রে ডুবে মরাও ঢের ভালো ছিল। হায় আল্লাহ, এ কোথায় এনে ফেললে আমাদের। বান্দরগুলো যদি আমাদের কলিজা ছিঁড়ে রক্ত পান করত, সেও বরং সহ্য হতো। কিন্তু কড়াইয়ের ফুটন্ত তেলে ফেলে জ্যান্ত ভাজা হওয়া- উফ্! (চলবে)