(গত দিনের পর)
মরে গেলেও ওই আজব খানা আমার মুখে উঠবে না।
খানাপিনার ব্যাপারে আমার এই খুঁতখুঁতে বাই সে যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছিল। কেমন করে? সেই কথাই বলছি, শোনো।
কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পারলাম, এই নেংটি পরা হাবসী লোকগুলো আসলে নরখাদক। আর তাদের সম্রাট- সেও। তবে, তাদের হাতে কোনো মানুষ ধরা পড়লে সঙ্গে সঙ্গেই তাকে খায় না। প্রথমে কিছুদিন খাইয়ে-দাইয়ে সেই মানুষটাকে বেশ মোটাসোটা ও নাদুস নুদুস করে তোলে। দেহে চর্বি না জমলে নাকি নরমাংসের স্বাদ হয় না। তাই তারা মানুষ ধরে প্রথমে তাদেরকে খুব ভালো করে পেটপুরে খেতে দেয়। আদর-যতœ করে। আরাম আয়েশে বসিয়ে রাখে। কোনো খাটা-খাটুনিও করায় না। মোট কথা বড় তোয়াজে রাখে ধৃত মানুষগুলোকে। (চলবে)
(গত দিনের পর)মরে গেলেও ওই আজব খানা আমার মুখে উঠবে না। খানাপিনার ব্যাপারে আমার এই খুঁতখুঁতে বাই সে যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছিল। কেমন করে? সেই...
