(গত দিনের পর)

দেখলাম, সেখানকার অধিবাসীরা আমাদের মতোই সভ্য জগতের মানুষ। তাদের গায়ের রঙ শুভ্র; জামা-কাপড় পরে পরিপাটি করে।
একদল মানুষের সাথে দেখা হলো আমার। ওরা তখন লঙ্কার খেত থেকে লঙ্কা তুলে বস্তাবন্দী করছিল। আমার মতো এক পরদেশী দেখে তারা কাছে এসে ঘিরে দাঁড়াল। ওদের মুখের ভাষা আমারই মাতৃভাষা। কতকাল পরে অন্যের মুখে নিজের দেশের ভাষা শুনে কি যে ভালো লাগল!
ওরা জিজ্ঞেস করে, কে বাছা তুমি? এমন কেন দশা তোমার?
আমি জবাব দিই, আমি বিদেশী মুসাফির। সমুদ্রে জাহাজ ডুবি হওয়ায় এই হাল হয়েছে আমার। নরখাদকদের হাতে পড়েছিলাম। কোনোরকমে পালিয়ে এসেছি। আমার সঙ্গীরা এখনো তাদের খল্পরেই পড়ে আছে। (চলবে)