উনিশ
গোপনে একজন গোয়েন্দা লাগালে সেইদিক থেকেই কাজ হতে পারে। আপনার সুখ্যাতি করল খুব।’
‘আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে বাসায় চলে যান। এটা নিয়ে আর বেশি ঘোরাঘুরি করবেন না। আর কাউকে দিয়ে কাফনের কাপড়টা পাঠিয়ে দেবেন। না থাক, তার দরকার নেই, আমিই আপনার বাসায় গিয়ে ওটা কালেক্ট করব। ফয়সালের সম্বন্ধে কিছু খোঁজখবর করতে হবে।’
শামসুদ্দিন সাহেব হাতের এ্যাটাচি ব্যাগটা খুললেন, পাঁচশ টাকার এক তাড়া নোট দিয়ে বললেন, ‘এইটা রাখুন। আর যখন যা লাগে আমাকে জানাতে সংকোচ করবেন না।’
নাভিদ হাত বাড়িয়ে টাকার বান্ডিল নিতে নিতে বলল, ‘আর গোয়েন্দার ব্যাপারটা নিয়ে বাইরের কারোর সাথে কোনো আলাপ করার দরকার নেই। তাহলে আপনার ছেলেকে জীবিত ফিরিয়ে আনা মুশকিল হবে। আজ থেকে নীরব হয়ে যান।’ (চলবে)
উনিশগোপনে একজন গোয়েন্দা লাগালে সেইদিক থেকেই কাজ হতে পারে। আপনার সুখ্যাতি করল খুব।’‘আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে বাসায় চলে যান। এটা নিয়ে আর বেশি ঘোরাঘুরি করবেন...
